অজিত টেস্ট দলে অভিষেক হল ক্যামেরুন গ্রিনের
নিজস্ব প্রতিনিধি ; ভারতের বিরুদ্ধে অ্যাডিলেডে দিন রাতের টেস্টের জন্য অজিরা তাদের যে প্রথম একাদশ ঘোষণা করেছে তাতে প্রত্যাশা জায়গা পেলেন দীর্ঘকায় পেসার ক্যামেরুন গ্রিন। তার হাতে অজিদের ঐতিহ্যবাহী ব্যাগি গ্রিন টুপি তুলে দিয়ে টেস্ট দলে অভ্যর্থনা পেসার প্যাট কামিন্স।
অজিদের ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করার পুরস্কার পেলেন গ্রিন। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট। আমাদের প্রতিবেদন লেখার সময় ভারতের স্কোর ২১ রানে ১ উইকেট। প্যাভিলিয়নে ফিরে গেছেন পৃথ্বী শ। ফলে অ্যাডিলেড টেস্টের প্রথম দিনেই বল হাতে ভাল কিছু করে দেখানোর সুযোগ পাচ্ছেন গ্রিন।এখন পর্যন্ত অজিদের জার্সিতে তিনি ১৩ টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি।

Post a Comment